ঐক্যের শক্তি, এজেন্টের অধিকার ও গ্রাহকের আস্থা
ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
দেশের বিভিন্ন অঞ্চলের ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট মালিকদের জন্য একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম।
আমাদের সম্পর্কে
এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম
IBABOA দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট মালিকদের ট্রেডবডি, সমন্বয়মুখী ও কল্যাণভিত্তিক সংগঠন। সদস্যদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ব্যাংক ও এজেন্টদের মধ্যে কার্যকর সমন্বয় এবং গ্রাহকসেবার মান উন্নয়নে সংগঠনটি কাজ করে।
এজেন্ট ব্যাংকিং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে আর্থিক অন্তর্ভুক্তি, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
- সদস্যদের ন্যায্য অধিকার সংরক্ষণ
- ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন
- দেশব্যাপী কার্যকর নেটওয়ার্ক
Our Purpose
আমাদের উদ্দেশ্য
একতা
সকল এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তাকে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্র করা।
অধিকার সংরক্ষণ
এজেন্ট মালিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা।
ব্যবসায়িক উন্নয়ন
এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে টেকসই ও উন্নত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
আর্থিক অন্তর্ভুক্তি
প্রান্তিক মানুষের কাছে সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া।
Vision, Mission & Values
ভিশন, মিশন ও মূল্যবোধ
ভিশন
একটি শক্তিশালী নেটওয়ার্কই পারে এজেন্ট ব্যাংকিংকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।
দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ, সহজলভ্য ও আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করতে কার্যকর এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা নেটওয়ার্ক গড়ে তোলা।
Agent Banking
এজেন্ট ব্যাংকিং কেন গুরুত্বপূর্ণ?
এজেন্ট ব্যাংকিং গ্রামীণ জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসী পরিবার ও প্রান্তিক মানুষের জন্য ব্যাংকিং সুবিধা সহজ করে। এটি অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করে এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়ায়।
কার্যক্রম ও উদ্যোগ
সদস্যদের সাথে, সদস্যদের জন্য
সদস্য সমন্বয় সভা
নিয়মিত সভা, মতবিনিময় ও সমস্যা সমাধানে যৌথ উদ্যোগ।
প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
এজেন্ট ব্যাংকিং, প্রযুক্তি ও সেবা মান উন্নয়নে প্রশিক্ষণ।
অধিকার সংরক্ষণ
ন্যায্য অধিকার ও নীতিগত সহায়তার জন্য কার্যকর পদক্ষেপ।
ব্যাংকের সাথে সমন্বয়
ব্যাংক ও সদস্যদের মধ্যে কার্যকর যোগাযোগ ও আস্থা গড়ে তোলা।
সচেতনতামূলক কার্যক্রম
গ্রাহক সচেতনতা, ডিজিটাল সেবা প্রচার ও সামাজিক উদ্যোগ।
জাতীয় সম্মেলন
সদস্যদের অনুপ্রেরণা, স্বীকৃতি ও নেতৃত্ব বিকাশের আয়োজন।
Membership Benefits
সদস্যপদ ও সুবিধা
IBABOA-এর সদস্য হলে আপনি পাবেন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যেখানে অধিকার রক্ষা, ব্যবসার উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে রয়েছে সর্বাধিক সহযোগিতা।
Zone Network
দেশব্যাপী ১৬ জোনে কার্যক্রম
Roadmap ২০২৫-২০২৯
ভবিষ্যৎ পরিকল্পনা
শক্ত ভিতি
সদস্য সংগ্রহ, ডিজিটালাইজেশন, প্রশিক্ষণ ও ব্যাংকের সাথে সমন্বয়।
সেবা সম্প্রসারণ
নতুন সেবা চালু, ডিজিটাল সেবা সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা।
প্রযুক্তি ও উদ্ভাবন
প্রযুক্তিনির্ভর সেবা, অ্যাপ, নিরাপত্তা ও automation উন্নয়ন।
টেকসই উন্নয়ন
গ্রামীণ অর্থনীতি, নারী উদ্যোক্তা, সবুজ উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতা।
নেতৃত্ব ও প্রভাব
দেশের শীর্ষ এজেন্ট নেটওয়ার্ক, নীতিনির্ধারণ ও আন্তর্জাতিক মান অর্জন।
একসাথে এগিয়ে, একসাথে সমৃদ্ধ